ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহের কর্মসূচি উপস্থাপন করেন। কর্মসূচির

মধ্যে রয়েছে প্রচারণা, পোনা মাছ অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎসচাষী ও মৎস্যজীবীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, মাছ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ ইত্যাদি। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑